No comments


 ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য ‍দিয়ে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে পরের বছরই জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে সাইমনের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি কোটি দর্শকের মনের রানী হয়ে যান মাহি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এরইমধ্যে গেল কয়েক বছরে বেশ কিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন এই ঢাকাই নায়িকা।


সম্প্রতি মাহিয়া মাহির একটি নাচের ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মাহির নায়িকা হয়ে উঠার  আগের। 

৪ মিনিট ৪৮ সেকেন্ডের নাচের ভিডিওটিতে দেখা যায়, ‘ফরহাদ এর হলুদ সন্ধ্যা’ নামে কোনও একজনের গায়ে হলুদের অনুষ্ঠানে মঞ্চে নাচছেন মাহি। সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপেও নায়িকা হওয়ার আগের এই ভিডিও ছড়িয়ে পড়েছে। 

করোনাকালীন প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে বর্তমানে ‘নবাব এলএলবি’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে মাহির নায়ক শাকিব খান। সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত এ ছবির শুটিংয়ের জন্য শাকিব-মাহি জুটির মালদ্বীপে যাওয়ারও কথা রয়েছে। 

No comments

Post a Comment