Business

5/cate1/business

Lifestyle

6/cate2/lifestyle

Travel

6/cate3/travel

Sport

5/cate4/Sport

Entertainment

5/cate5/entertainment

Videos

3/cate6/videos

Recent post

যে কারণে নিয়মিত শরীরচর্চা করবেন



     
    সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। দিন দিন আমাদের রোগব্যাধি যেমন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদির প্রকোপ বহু গুণে বেড়েছে। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা এগুলো প্রতিরোধ করে।


    প্রতিদিন হাঁটলে, দৌড়ালে কিংবা শরীরচর্চা করলে রক্ত চাপ বেড়ে যাওয়ার ভয় থাকে না। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এর ফলে রক্তনালিতে চর্বির পুরু আস্তর জমতে পারে না, ফলে হৃদরোগ হওয়ার ভয় কমে যায়। এছাড়া নিয়মিত শরীরচর্চা করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হাড়ের ক্ষয় কম হয় এবং ক্যান্সার হওয়ার ভয় থাকে না।

    শরীরচর্চা করলে মস্তিষ্ক থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নির্গত হয়। এ সকল রাসায়নিক উপাদান চিত্ত প্রফুল্ল করে এবং শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও ঔজ্জ্বল্য বাড়ায়। ফলে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ অনেক বেড়ে যায়। দিনের টানটান উত্তেজনাময় কর্মকাণ্ডের পর আধঘণ্টা হাঁটা, জগিং করা কিংবা হাল্কা ব্যায়াম অনেক কাজে দেয়।

    ব্যায়াম এবং শরীরচর্চার ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয়। এর ফলে আমাদের হৃদযন্ত্র এবং রক্তনালি সচল থাকে। এর ফলে সমস্ত শরীরে একটি সুস্থ প্রাণস্পন্দন ও উদ্দীপনা সৃষ্টি হয়। এটা আমাদের কর্মস্পৃহা বাড়ায়, কাজে-কর্মে ও লেখাপড়ায় মনোসংযোগ বাড়াতে সাহায্য করে।

    যাদের ঘুমের সমস্যা রয়েছে, তাদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী। ব্যায়াম অনিদ্রা দূর করে, অতি নিদ্রা হ্রাস করে। নিয়মিত যিনি শরীরচর্চা করেন তার ঘুম আসার কোনো সমস্যা হয় না, গভীর ঘুম হয়।


    ভারতের উপহারের টিকা আসছে দুপুরে



    ভারত সরকারের উপহার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে রওনা হয়েছে। আজ দুপুর নাগাদ টিকা ঢাকায় চলে আসবে।


    বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

    সেখানে ভ্যাকসিনসহ একটি উড়োজাহাজের ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে!

    ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    আতংকিত হবেন না, ভ্যাকসিন পাবেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


     বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বলেছেন, ভ্যাকসিন পাওয়া নিয়ে কেউ আতংকিত হবেন না। যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই পাবেন। বুধবার সিমাও এসব কথা বলেন।


    তিনি বলেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতি সংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। কারোরই আতংকিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।

    তিনি আরো বলেন, বিশ্বের সকল দেশের সকল জনগণ যাতে ভ্যাকসিন পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ। আমরা আশা করছি ফেব্রয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।


    উইন্ডিজের বিপক্ষে জিতল বাংলাদেশ


     ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১০ মাস পর জয় দিয়ে ক্রিকেটে ফিরল বাংলাদেশ দল।


    টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের নতুন অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং করে উইন্ডিজ দল ৩২.২ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায়। জবাবে ৩৩ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

    বাংলাদেশ দলপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহীম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

    সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার  মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার দুই উইকেট। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করা সাকিব হন ম্যাচসেরা। দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।


    কয়েক দশকে যুদ্ধ শুরু না করা প্রথম প্রেসিডেন্ট আমি : ট্রাম্প


     মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এক বিদায়ী ভাষণে বলেছেন, নতুন করে কোন যুদ্ধ শুরু না হওয়ায় তিনি গর্বিত। বিগত কয়েক দশকের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে পেরে আমি বিশেষভাবে গর্ববোধ করছি।


    এ সময় তিনি আরো বলেন, আমাদের বলিষ্ঠ কূটনীতি এবং বাস্তব নীতির ফলে আমরা মধ্যপ্রাচ্যে একের পর এক ঐতিহাসিক শান্তি চুক্তি করতে পেরেছি। এটি করা যেতে পারে কেউ তা বিশ্বাস করেননি। 

    ট্রাম্প বলেন, দি আব্রাহাম অ্যাকর্ড সহিংসতা ও রক্তক্ষয়ী যুদ্ধের পথ এড়িয়ে ভবিষ্যতের শান্তি ও সম্প্রীতির দ্বার উন্মোচন করে দিয়েছে। এটি হচ্ছে নতুন মধ্যপ্রাচ্যের প্রথম প্রভাত এবং আমরা বিদেশে মোতায়েন করা আমাদের সৈন্যদের দেশে এনেছি।’


    প্রথম দিনেই ১৫ আদেশে স্বাক্ষর বাইডেনের

     প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিন ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেছেন জো বাইডেন। শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই এ সব  আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন।


    স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।

    ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে আমেরিকা। ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি। বাইডেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। 

    বাইডেন ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন। এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্যও তিনি শিগগিরই বিল নিয়ে আসবেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।


    লালমনিরহাটে ট্রাক চাপায় দুই পুলিশ সদস্য নিহত

     


    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে ট্রাক চাঁপায় মোটর সাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত পুলিশ সদস্যরা হলেন,  হাতীবান্ধা থানায় কর্মরত জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক আব্দুল মতিন ও  কনস্টেবল মজিবুল হক।

    বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, উপজেলার বড়খাতা এলাকায় দায়িত্ব পালন  শেষে ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। এসময় পেছন থেকে বেপোরোয়া গতিতে একটি ট্রাক তাদের ওভারটেক করার সময় মোটর সাইকেলে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় পুলিশ সদস্যরা। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই পুলিশ সদস্য।

    এরশাদুল আলম আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। তাদেরকে আটকের চেষ্টা চলছে।