বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বলেছেন, ভ্যাকসিন পাওয়া নিয়ে কেউ আতংকিত হবেন না। যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই পাবেন। বুধবার সিমাও এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতি সংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। কারোরই আতংকিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিশ্বের সকল দেশের সকল জনগণ যাতে ভ্যাকসিন পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ। আমরা আশা করছি ফেব্রয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।

No comments
Post a Comment