প্রথম দিনেই ১৫ আদেশে স্বাক্ষর বাইডেনের

No comments

 প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিন ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেছেন জো বাইডেন। শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই এ সব  আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন।


স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।

২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে আমেরিকা। ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি। বাইডেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। 

বাইডেন ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন। এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্যও তিনি শিগগিরই বিল নিয়ে আসবেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।


No comments

Post a Comment