যুব বিশ্বকাপ পেছালো ফিফা

No comments

আসছে বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ করোনা ভাইরাস মহামারির কারণে পিছিয়ে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন সূচিতে দুই ইভেন্টই ২০২৩ সালে হবে।

২০১৯ সালে পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইউক্রেনের যুবারা। ওই বছরই মেক্সিকোকে ফাইনালে কাঁদিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছিল স্বাগতিক ব্রাজিল।


No comments

Post a Comment