নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পদ্মায়, ৫ জনকে জীবিত উদ্ধার

No comments


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এ সময় গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন। তবে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ডুবন্ত গাড়ি থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।


No comments

Post a Comment