নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় রহুল আমিন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন শিলমান্দী ইউনিয়নের শেখেরচর গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানান, রহুল আমিন পাঁচদোনা বাজার থেকে সদাই কেনা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে। তখন পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ট্রাকটি পালিয়ে যাবার সময় মাধবদীর একটি সিএনজি স্টেশনের সামনে থেকে আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

No comments
Post a Comment